1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হয়রানী মুক্ত ভূমি সেবা পেতে নওগাঁয় হটলাইন নম্বর সেবা চালু

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯২ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি
ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ ও বেগবান করতে এবং এই সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণে হটলাইন নম্বর সেবা চালু করা হয়েছে।  রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেবা প্রাপ্তি ক্ষেত্রে হয়রানী, অনিয়মের লিখিত অভিযোগ প্রমাণক/ছবি স্ক্যান করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কিংবা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) প্রদর্শিত হটলাইন নম্বরে প্রেরণ করতে হবে। প্রেরিত অভিযোগের প্রমাণক/ছবির ভিত্তিতে তদন্ত শুরু করা হবে।
বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিন মাহমুদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এই উদ্যোগের আওতায় অফিসের দৃশ্যমান স্থানে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর প্রদর্শন করা হচ্ছে। যদি কোন ব্যক্তি ভূমি সেবা গ্রহণ করতে কোন ধরনের হয়রানির শিকার হন অথবা কোন ধরনের অভিযোগ থাকে তাহলে উক্ত ব্যক্তি প্রদর্শনীতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে তার অভিযোগ জানাতে পারবেন। এক্ষেত্রে ভূমি সেবা সংশ্লিষ্ট যে কোন ধরনের প্রাপ্ত অভিযোগ যথাযথ গোপনীয়তা রক্ষা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে অভিযোগের বিষয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।