1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা হাওখালিতে প্রশাসনের ঝটিকা অভিযান: অবৈধ মাটি উত্তোলন বন্ধ, মামলার প্রস্তুতি

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার হাওখালি মাঠের শাহাজুলের ইট ভাটার পার্শ্ববর্তী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে পরিচালিত এই অভিযানে মাটি উত্তোলনের মহোৎসব বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আধারে ইট ভাটার পাশের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এতে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনের সাথে জড়িতরা অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানায়, মাটি খেকো এই চক্রটি বেশ কিছুদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে আসছিল। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও চক্রটির পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয় এক কর্মকর্তা জানান, ফসলি জমি রক্ষায় এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।