1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১০ হাজার ২০০ পিছ ভারতীয় ইয়াবা উদ্বার 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদরের সুর্যনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিছ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিছ অবৈধ ভারতীয় ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা তৎপর রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।