1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্বার 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
​কুমিল্লা সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।
​বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালে সীমান্তের ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিম্মতপুর নামক এলাকায় সন্দেহভাজন একটি যানবাহনের গতিরোধ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে টহল দল ওই যানবাহনটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করে।
​বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল এবং যানবাহন বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
​উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে ১০ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।