1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭২ ০০ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে মোসা: লাইলী (৫২) নামে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগি  সবিরণ ও তার পরিবার সদস্যবৃন্দ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতারক মোসাঃ লাইলী, পিতা- মোঃ ফজলুর রহমান এবং মোঃ মিন্টু (৩০) ও মোসাঃ রিমা (২৫) উভয়ের পিতা- সারোয়ার, উভয় সাং- জোর বাগান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ওয়ার্ড নং-১৪, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। গত ডিসেম্বর-২০২৪ ইং তারিখে প্রতারকগণ আমার বাড়ি যায় এতে আমার মেয়ে মোসাঃ তাসমিন নাহার (২৪) কে চাকুরী দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা করে। এতে আমি চাকুরী নেওয়া কথায় সম্মতি প্রকাশ করিলে গত জানুয়ারী-২০২৫ ইং তারিখ আমি ১০,০০০/- হাজার টাকা ও কাগজপত্র প্রদান করি। এতে আমাকে চাকুরীর অজুহাতে বিভিন্ন সময়ে জানুয়ারী হতে জুন ২০২৫ ইং পর্যন্ত গত ৬ মাসে বিবাদী আমার নিকট হতে কৌশলে নগদ হাতে হাতে ও বিকাশ মাধ্যমে সর্ব মোট ১৪ লক্ষ টাকা গ্রহন করে। তবে আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারলে আমি-আমার-প্রদানকৃত টাকা ফেরত চাই। গত বছর কুরবানী ঈদের ৩ দিন পূর্বে প্রতারক লাইলীর নিকট স্থানীয় লোকজন কে সাথে নিয়ে টাকা চাইতে গেলে লাইলী ও তার ছেলে আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজসহ মারমুখী আচরণ করে এবং এক পর্যায়ে ২ ও ৩ নং প্রতারক আমাকে মারধর করে বাড়ি হতে বের করে দেয়।প্রতারকদয় আমাকে হুমকি প্রদান করে বলে যে, বেশি বাড়াবাড়ি করলে  তোকে কোন টাকা প্রদান করা হবে না, তুই যাহা পারবি করে নিস এবং পরবর্তীর্তে টাকা চাহিতে গেলে আমাকে মারধর সহ প্রান নাশের হুমকি প্রদান করে। লাইলী ও তার ছেলে মেয়ে প্রতারণার আশ্রয় গ্রহন করিয়া আমার থেকে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে অকুতি জানান মানুষের বাসায় বাসায় গৃহ পরিচারিকা কাজ করা নিতাত্নই গরিব এক অসহায় মা।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত লাইলী বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে রিমা ফোন রিসিভ করেন এবং উত্তেজিত হয়ে প্রতারণার বিষটি অস্বীকার করে ফোন কেটে দেন।

এ ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান সরকারি চাকুরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়ে অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।