1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাজশাহীর বাঘা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আশিক গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৯ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ হাসমত

 

 

রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আশিক ইসলামকে (ওরফে মিরাজ) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বুধবার (২৯ এপ্রিল) ১১.১৫ মিনিটের দিকে বাঘা থানার হাড়িরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ২৯ এপ্রিল রাত ২৩:১৫ ঘটিকায় বাঘা থানাধীন হাড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের নজরদারি এড়িয়ে আত্মগোপনে থাকা আসামি আশিক ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। বাঘা থানায় মামলা নং- ১৫৫/২৫, যৌতুক নিরোধ আইনের ৩ ধারা ও বাঘা থানায় মামলা নং- ৫৬/২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় (বাঘা থানা) হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।