1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাসী করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মুল্যের কিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। আজ দুপুরে তারা এ অভিযান চালায়। বিকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যশোর রোডে চেক পোস্ট চলছিল র‌্যাবের। সেসময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালায় র‌্যাব। তখন সিটের নিচে পরিত্যাক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) মাদক উদ্ধার করা হয়। ১ কেজি ৫শ’ ১০ গ্রাম ওজনের এই ক্রিস্টাল আইসের মূল্য আনুমানিক ৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এই মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।