হোমনায় পরিবারের অভিযোগে এক মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ৪ মে, ২০২৬
৭৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মো. স্বপন (২৯) নামের এক মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৪ মে) বিকেলে তাতুয়াকান্দি গ্রামে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত স্বপন উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের জালাল মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, স্বপন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরক্তিকর আচরণ করতেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এতে বাধা দিলে বাবা মাকেও মারধর করে। পরিবার অতিষ্ঠ হয়ে তাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।