1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পরশুরামে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিইন শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯০ ০০ বার পড়া হয়েছে

 

পরশুরাম ফেনী প্রতিনিধি

 

 

 

‎ক্যাশলেস পরশুরাম গড়তে তিনদিন ব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

‎সকালে পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের সামনে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পুবালী ব্যাংক পরশুরাম শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।সেখানে একটি অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে গ্রাহক সেবা কার্যক্রম শুরু হয়েছে।

‎এ উপলক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম শাখা প্রধান এনায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলের পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,উন্নত দেশগুলোতে অনেক আগে থেকে ক্যাশলেস পদ্ধতি চালু রয়েছে। নতুন টাকা ছাপাতে সরকারের প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস পদ্ধতি চালু হলে নগদ টাকা ছাড়া অ্যাপস বা কিউআর কোডের মাধ্যমে  ঝামেলা ছাড়া লেনদেন করতে পারবে।

‎তিনি বলেন, তিনদিন ব্যাপী ক্যাম্পেইনে বিনামূল্যে  ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

‎আলোচনা শেষে বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বাজারের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।