1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ায় ঈদের বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

পবিত্র ঈদুল আজহাকে (কোরবানির ঈদ) সামনে রেখে কুষ্টিয়ার জমে উঠেছে ঈদের বাজার। দিন যতই ঘনিয়ে আসছে, স্থানীয় মার্কেট, বিপণিবিতান ও শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম।

ভেড়ামারার বিভিন্ন বাজার ও শপিংমল ঘুরে দেখা গেছে, পোশাক, জুতো, কসমেটিকস ও টুপি-আতরের দোকানগুলোতে পা ফেলার জায়গা নেই। বিশেষ করেলবাজার মার্কেট, বড় বাজার এলাকা এবং স্টেশন রোডের আধুনিক ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবার গরমের মধ্যে ঈদ হওয়ায় সুতি ও আরামদায়ক পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি ঐতিহ্যবাহী পোশাকের দোকানেও তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো।

ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের তুলনায় বর্তমানে বিক্রি অনেক ভালো। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার সব ধরনের পোশাক ও পণ্যের দাম কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে কাপড়ের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খুচরা মূল্যে এর প্রভাব পড়েছে।

শুধু পোশাকের বাজারই নয়, কোরবানির ঈদকে কেন্দ্র করে কুষ্টিয়া কামার পট্টিগুলোতেও ব্যস্ততা তুঙ্গে। দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরিতে দিন-রাত কাজ করছেন কারিগররা। ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যানজট নিরসনে বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে চড়া দামের মধ্যেও উৎসবের আমেজে কেনাকাটা সারছেন কুষ্টিয়াবাসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।