1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিদ্যালয়গামী শিশুদের ঝুঁকি কমাতে সাংবাদিকের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

 

সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় বিদ্যালয়গামী শিশু ও স্থানীয় বাসিন্দাদের চলাচলের ঝুঁকি কমাতে নিজ উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয় সাংবাদিক শরিফুল হক। মানবিক এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আকরান এলাকা পরিষদের পাশ দিয়ে যাওয়া আঁকাবাঁকা একটি সড়কে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই পথ অতিক্রম করতে হতো।
এ অবস্থায় স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি শরিফুল হক নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি ছোট বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকোটি নির্মাণের ফলে এলাকার মানুষের সাময়িক ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শরিফুল হক বলেন, “সাঁকোটি দেখতে ছোট হলেও শিশু ও বয়স্কদের পারাপারের জন্য যথেষ্ট নিরাপদ। মানুষের কষ্ট দেখে নিজের সামর্থ্য অনুযায়ী কাজটি করেছি। এতে স্থানীয়দের কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলে আশা করছি।”
এলাকাবাসী জানান, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে শরিফুল হক সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিজের অর্থ ও শ্রম দিয়ে মানুষের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই বাঁশের সাঁকো শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।