1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নিখোঁজের ৫ ঘণ্টার মধ্যেই পরিবারের কোলে ফিরল খাদিজা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫১ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

কাশিমপুরে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী শিশু খাদিজা আক্তারকে মাত্র ৫ ঘন্টায় উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, খাদিজা আক্তার কাশিমপুর থানাধীন জিরানী পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা জুয়েলের সন্তান। মঙ্গলবার দুপুর আনুমানিক ১ ঘটিকার সময় নিখোঁজ হয় খাদিজা। পরে এ ঘটনায় কাশিমপুর থানায় জিডি নং-১১৩২, তারিখ ২৩ জুন ২০২৬ ইং সাধারণ ডায়েরি করা হয়।পরে প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায়, এক অপরিচিত নারী বাসা ভাড়া নেওয়ার কথা বলে শিশুটির বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তিনি শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এবং সুযোগ বুঝে তাকে ফুসলিয়ে নিয়ে যান।নিখোঁজের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর ওই নারী বিষয়টি টের পেয়ে শিশুটিকে কাশিমপুরের ওয়াপদা মাধবপুর এলাকার একটি বাগানের ভেতরে রেখে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে খাদিজা বাগানের পাশের স্থানীয় বাসিন্দা আমজাদের বাড়িতে গিয়ে নিজের পরিচয় ও ঘটনার বিবরণ জানায়। সেখান থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের নির্দেশনায় জিডির তদন্তকারী কর্মকর্তা এএসআই এমরান হোসেন শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে তার বাবা জুয়েল আহমেদের জিম্মায় হস্তান্তর করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আরও অনুসন্ধান চলছে এবং শিশুটিকে নিয়ে যাওয়া ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।