1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে অতিরিক্ত দামে লিচু বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৮ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বুরো

 

 

সিরাজগঞ্জ শহরে অতিরিক্ত দামে লিচু বিক্রি ও ফলের ক্রয় ভাউচার না থাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে শহরের বড় বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান হয়।

অভিযানে ফল ব্যবসায়ী আব্দুল মোতালেব বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে লিচু বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুর এলাকায় মীনা আইসক্রিম কারখানায় অনুমোদনহীন রং, ফ্লেভার, সাইট্রিক অ্যাসিড মিশ্রিত করে শিশু খাদ্য আইসক্রিম ও দধি উৎপাদন করে বাজারজাত করায় মালিক সোহানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় পুলিশ, আনসার সদস্য ও জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন ক্যাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ  বলেন,  মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীনা আইসক্রিমের মালিক ও অতিরিক্ত দামে লিচু বিক্রি করায় দুজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।