1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম।
কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও লেবুর চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপকারভোগী কৃষকসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।