1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, তিন আসামি গ্রেপ্তার

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৮ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ২৯ জুন ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাদী মোঃ আজম আলীর চুরি হওয়া একটি Freedom Runner 100 সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন:
মোঃ বিজয় আহমেদ (১৯), পিতা: মোঃ মনিরুল ইসলাম।
মোঃ মিজান হোসেন (২৯), পিতা: মোঃ মিজানুর রহমান, সাং: বাগাড়ীপাড়া।
মোঃ মিথুন (২১), পিতা: মোঃ বেলাল হোসেন, সাং: গোলাপ নগর (কাবিগরপাড়া)।
তিনজনেরই থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-৩১, তারিখ ৩০/০৬/২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেলটি আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।