1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ সহকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের জিরানী বাজার এলাকার রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দেখা দিয়েছে উত্তেজনা। সহকর্মীদের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও তাকে ছুটি দেওয়া হয়নি। এমনকি হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের জিরানী বাজার এলাকার রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় কর্মরত অপারেটর মিনা খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মিনা খাতুনের মৃত্যুর পর তার সহকর্মীরা অভিযোগ করেন, অসুস্থ বোধ করলেও বারবার ছুটি চেয়ে পাননি তিনি। বরং কর্তৃপক্ষ তাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য চাপ দেয়।

সহকর্মীদের আরও অভিযোগ, গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও কারখানার কোনো যানবাহন ব্যবহার করতে দেওয়া হয়নি। পরে একটি ভ্যানে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

ঘটনার পর শনিবার সকাল থেকেই কারখানার ভেতরে শিল্প পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার সামনে অবস্থান করেন বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। তবে সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

দুপুর ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা কারখানা থেকে বের হয়ে আসেন। এ সময় সাংবাদিকরা ঘটনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মিনা খাতুনের একাধিক সহকর্মী চিকিৎসায় অবহেলা ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নারী শ্রমিকের মৃত্যুকে ঘিরে সহকর্মীদের পক্ষ থেকে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ঘটনায় এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা অবশ্যই প্রচার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।