1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী: দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, তাদের বোঝাতে হবে এবং তাদের বুঝিয়ে বিকল্প জায়গায় আবাস করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান। যারা বাস্তুহারা তাদের বিকল্প জমিতে ঘর তৈরি করে দিতে চান প্রধানমন্ত্রী, এই বিষয়ে সংসদেও আলোচনা হয়েছে।
রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সবাইকে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজসহ সবাই মিলে যদি একযোগে সচেতনতা তৈরি করতে পারেন, তবেই ঝুঁকিপূর্ণ বসবাস কমিয়ে আনা সম্ভব হবে।
দুর্যোগ মোকাবিলায় কোনো ঘাটতি থাকলে সংশ্লিষ্টদের জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্গম এলাকায় সশস্ত্র বাহিনী এবং মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন, যা আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ শেষে সকলেই বাসায় ফিরবে।

কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এটা জনগণের কাছে আমাদের ওয়াদা।
এ সময় রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।