1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চলনবিলে রুপালি বিপ্লব: মুক্ত জলাশয়ে লাখো পোনা অবমুক্ত

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩২ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বুরো
সিরাজগঞ্জ তাড়াশে উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব বাজেটের আওতায় বিল অঞ্চলের বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চলনবিল এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
তাড়াশ চলনবিল মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবমুক্ত করা সভায় সভাপতির বক্তব্যে নুসরাত জাহান বলেন তাড়াশের চলনবিল অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটানোর প্রধান উৎস। সরকারী এই উদ্বেগের ফলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জিবনযাত্রার মান উন্নয়ন হবে। এবং বিলিপ্ত হয়ে যাওয়া দেশিও প্রজাতির মাছ রক্ষায় বিশেষ ভূমিকা রাখেবে।

পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)এ জেড এম নাহিদ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হযরত আলী এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা বাদল মিয়া মৎস্য বিভাগ সুত্রে জানা যায় রাজস্ব বাজেটের আওতায় পরিকল্পিত উপায়ে এই পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। যা পরবর্তীতে তাড়াশ চলনবিলের প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশ বিস্তার করে উৎপাদন বৃদ্ধি ঘটাবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।