1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে যুবদল নেতার গাড়ি ভাঙচুর

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ

 

নওগাঁর ধামইরহাটে যুবদল নেতা আলহাজ্ব রুহুল আমিনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নিজস্ব ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন দূর্বৃত্তরা। ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় উপজেলার ফার্শিপাড়া এলাকার রাস্তায় এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কে হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের চৌঘাট এলাকার ইসমাইল হোসেন এর ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী রুহুল আমিন জানান, আমি উপজেলা আমাইতাড়া বাজার থেকে রাঙামাটি এলাকায় রাতে আমার ড্রাইভারসহ একটি দাওয়াতে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। পথে ফার্শিপাড়া এলাকায় গেলে ৪টি মোটরসাইকেল যোগে কয়েকজন এসে আমার পথ রোধ করেন। পরে তারা আমার গাড়ির সামনে ভাঙচুর করেন। দূর্বৃত্তরা সবাই হেলমেট ও মাস্ক ব্যবহার করে হামলা চালানোয় কাউকে সেভাবে আমি চিনতে পারিনি।

তিনি আরও জানান, আমাদের অভ্যন্তরীন দলীয় কোন্দলের কারণে হয়তো কোন পক্ষ আমার উপরে হামলা চালাতে পারেন।
ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, এ বিষয়ে আমাকে কেহ অবগত করেনি। যদি কেহ অভিযোগ করেন তাহলে অবশ্যই ঘটনার সত্যতা ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।