1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২১১ ০০ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভাস্কর ভট্টাচার্য (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর২৫) ইং সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্যের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভাস্কর ভট্টাচার্য বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক আড়াইটা থেকে সকাল ৭টার মধ্যে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তদন্তের স্বার্থে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।