1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বান্দরবানে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন : জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ ০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

বান্দরবান জেলা সদরসহ সকল উপজেলায় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন জেলায় আগত পর্যটকরা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা ও উপজেলার সীমান্ত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আজ সকালে আলীকদম উপজেলায় বাংলাদেশ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিস্থিতিও স্বাভাবিক আছে।

উপজেলায় কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। আগত পর্যটক, স্থানীয় পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে দুঃশ্চিতার কোনো কারণ নেই। নির্বিঘ্নে তারা ভ্রমণ করতে পারবেন।

শামীম আরা রিনি জানান, ১ অক্টোবর থেকে বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং দীর্ঘদিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। ইতোমধ্যে জেলায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।