1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকা জেলার সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় (২৭) ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় সাভার উপজেলার ভবানীপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাভার উপজেলার সাধাপুর পুরানবাড়ি এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।

ছাত্রলীগ নেতার সহযোগীরা হলেন, সাভার উপজেলার চরকলিকাপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ আমিনুল(৩২) ও সাধাপুর পুরানবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৩০)

জানতে চাইলে সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই কাদের শেখ জানান, মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় তার দুই সহযোগীসহ ইয়াবা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় ও তার সহযোগী আমিনুল ও নিজাম উদ্দিনকে ২২ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের সাভার মডেল থানায় আনা হয়েছে, তাদের ব্যাপারে আরো বিস্তারিত যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ ওরফে মাসুদ চৌধুরীর অনুসারী। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।