1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় অ্যান্টিকস ফার্নিচার এর শুভ উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ ০০ বার পড়া হয়েছে
 সাতক্ষীরা প্রতিনিধি
ব্যবসা কে আল্লাহ হালাল করেছেন,ব্যবসায়ের  কেনাবেচার ভেতর কোন খেয়ানাত নাই,ধোকাবাজি নাই, মিথ্যা নাই-মুহাদ্দিস আব্দুল খালেক।  শুক্রবার (১০ অক্টোবর) বিকালে শহরের মিলবাজার বিজিবি ক্যাম্প  সংলগ্ন অ্যান্টিকস ফার্নিচার শোরুম চত্বরে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করে  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
এসময় তিনি বলেন, “ব্যবসা কে আল্লাহ হালাল করেছেন,ব্যবসায়ের  কেনাবেচার ভেতর কোন খেয়ানাত নাই,ধোকাবাজি নাই, মিথ্যা নাই। এগুলা করলে হারাম।আমরা ধন্যবাদ জানাই  অ্যান্টিকস ফার্নিচার কর্তৃপক্ষ ব্যতিক্রমী দ্বীনী আয়োজনে দোয়া অনুষ্ঠানের  মাধ্যম দিয়ে শুরু করছে,এ থেকে বুঝা যাই তাদের উদ্দেশ্য ভালো। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের ব্যবসার ভিতরে সততা রক্ষা করেন এবং বারাকাত দান করেন।
কে বি আহছানউল্লা প্যারামেডিকেল কলেজ এর অধ্যক্ষ মাওলানা আছগার হোসেনের সভাপতিত্বে অ্যান্টিকস ফার্নিচার এর প্রোপাইটার শাহ আলম এবং  পরিচালক ইউছুপ আলী সরদার ও মোঃ মাসউদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডক্টর মুফতি আখতারুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এজেন্ট  এসোসিয়েশন এর সভাপতি আবু হাসান, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাঈদ আল শোয়াইব।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও স্থানীয় গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।