1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০৪ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃত ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এক পিস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় টহল পুলিশ একদল ডাকাতদের রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের সদস্য রুবেলকে গ্রেপ্তার করে। তবে দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এরপর পালানোর সময় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।