1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৩২ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ। দিবসটি উপলক্ষে সোমবার ভেড়ামারা উপজেলা চত্বরে র‌্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।
মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস,সমবায কর্মকর্তা নাজবিন নাহার সহ কর্মকর্তা-কর্মচারী, ও বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নি-নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারণা থাকা দরকার। সবাই যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।