তিতাসের দঁড়িমাছিমপুরে রাতের আঁধারে ড্রেজারের পাইপে আগুন,৫লক্ষ টাকার ক্ষতির দাবি
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
২১৩
০০ বার পড়া হয়েছে
মোঃ হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুরে রাতের আঁধারে ড্রেজারের পাইপে আগুন দিয়েছে একদল দূর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের আবদুল মিয়ার চকের বাড়িতে গতকাল ১৪ অক্টোবর দিবাগত রাতে ১৫ অক্টোবরের কোন এক সময়ে।পাইপের মালিক কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আলমগীর হোসাইন ভান্ডারী জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আমি পাইপের কাছে ছিলাম এবং পাইপগুলো অক্ষত ছিলো।
ভোর সকালে বিএনপি নেতা উজ্জ্বল হোসেন আমাকে জানায় কে বা কারা পাইপে আগুন দিয়েছে।১০০টি পাইপ ছিলো,যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।আমি মনে করি পূর্ব শত্রুতার জের ধরে আমার এই ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা। এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসাইফুল্লাহ খালেদ বলেন, বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।