1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় রোটারি ক্লাবের প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী পরিবেশ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে রোটারি ক্লাব অব ইকো ঢাকা এর উদ্যোগে ও বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের অংশগ্রহণে ১৫ অক্টোবর (বুধবার)  সাতক্ষীরায়  প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও পাস্ট প্রেসিডেন্ট তারিকুজ্জামান খানের পরিচালনায় আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আসাদুর জামান আসাদ, পাস্ট প্রেসিডেন্ট ফারুকুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট আবু মুসা, ক্লাব ট্রেজারার আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা মো: আনোয়ার উল্লাহ।
রোটারি পরিবেশ সচেতনতায় ৬৪ জেলায় প্রকৃতিযাত্রা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩১তম জেলা হিসেবে সাতক্ষীরায় এই আয়োজন করা হয়।শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সেমিনার ও পরিবেশ র‍্যালীর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সাতক্ষীরা স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ পর্বে সন্মানিত রোটারিয়ানদের সাথে উপস্থিতি ছিলেন প্রবীণ কল্যান সংস্থা, সাতক্ষীরার নেতৃবৃন্দ। পরিবেশ রক্ষায় প্রবীণ নাগরিকদের অংশগ্রহণ ও সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন প্রবীণ কল্যান সংস্থা সাতক্ষীরার অফিসে একটি প্রকৃতি পাঠাগার করবার সম্ভাব্যতা নিয়ে টিম প্রকৃতিযাত্রার সাথে প্রবীণ কল্যান সংস্থার নেতৃবৃন্দের আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রকৃতিযাত্রার অংশ হিসেবে একই দিন বিকেলে কোকরালী টাবরারডাঙায় বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদে আগ্রহী করতে কৃষকদের নিয়ে কৃষক সভার আয়োজন করা হয়। কৃষকদের আগ্রহে উক্ত এলাকায় রোটারি ক্লাব অফ ইকো ঢাকা ও রোটারি ক্লাব অফ রয়েল সাতক্ষীরার যৌথ উদ্যোগে একটি আরসিসি(রোটারি কমিউনিটি কর্প) গঠনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।