1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ ০০ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি
এসো, দুনিয়া ও আখেরাতের শিক্ষায় জীবন গড়ি” শ্লোগানকে ধারণ করে শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এইচ এম ওবায়দুল্লাহ গযনফর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার মুকিত হাসান খান ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা।
রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’র অধ্যক্ষ কাযী আবদুল্লাহ শাহীন এর সার্বিক ব্যবস্থাপন বিশেষ  অতিথির বক্তব্য রাখেন  সাতক্ষীরা সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্যাহ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল,ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডি) মেহেদি হাসান,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর  প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “রিয়েল কনসেপ্ট এমন একটি প্রতিষ্ঠান যেখানে দুনিয়া ও আখেরাতের সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আলোকিত সমাজ নির্মাণে কাজ করছে।”
কনফারেন্সে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।