1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে ৬৮তম জোটা ২৯তম জোটি ও ডে ক্যাম্প ‘মহাতাবু জলসা’ অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৬৮তম জোটা (JOTA), ২৯তম জোটি (JOTI) ও ডে ক্যাম্প “মহাতাবু জলসা”অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪ টা থেকে শুরু করে সাভারের বংশী নদীর তীরে অবস্থিত ‘নীলা বর্ষা রিভার কুইন’-এ বর্ণাঢ্য আয়োজন করা হয় এই জলসার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্কাউটসের কমিশনার ও বংশী রিভার কুইনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাভার উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এবং সাবেক স্কাউট লিডারগণ।

দিনব্যাপী আয়োজনে সাভারসহ আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক স্কাউট সদস্য, কাব, রোভার ও গাইড অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা দিনব্যাপী নানা স্কাউট কার্যক্রম, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দলীয় উপস্থাপনা ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ প্রশিক্ষণে অংশ নেয়।

উদ্বোধনী বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,স্কাউট আন্দোলন তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপরায়ণ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিকে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কাউট সদস্যরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। পরে বিজয়ী স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিভিন্ন শিল্পীর গান পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ও পৌরসভার বিএনপি’র নেতৃবৃন্দগন সহ কুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক জোহরা বেগম ও ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল সহ আরো অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।