1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪০ ০০ বার পড়া হয়েছে

 

 

কুমিল্লা জেলা প্রতিনিধি

 

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজি গাঁজাসহ মো. কাউছার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত কাউছার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে কাউছারকে আটক করা হয়। পরে নুরুল ইসলামের বসতঘরের ছাদে তল্লাশি চালিয়ে সেখানে শুকানোর জন্য রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।