দাউদকান্দির সাবেক উপজেলা চেয়ারম্যান সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
১৫৮
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলা দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত ও বাবু হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.)মো:আলী সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালত। গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান,দুটি হত্যা মামলার তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অপরিহার্য ছিল।সেই প্রেক্ষাপটে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আবেদনটি আমলে নিয়ে পৃথক দুটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মেজর (অব.) মো:আলী সুমনের রিমান্ড আবেদন আদালত অনুমোদন করেছেন। রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অগ্রগতি সাধন এবং তদন্তে নতুন গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য,এই মামলার প্রধান আসামি মেজর (অব.) মো: আলী সুমনকে চলতি মাসের ৬ অক্টোবর দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।