1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্টকে বই উপহার দিলেন- কবি ও কবিতা পরিষদ

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯১ ০০ বার পড়া হয়েছে

 

রাজশাহী বিভাগীয় প্রধান

 

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্টকে বই উপহার দিলেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্যে সংগঠন কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্সে ভবণের তৃতীয়তলায় প্রেসিডেন্টের কার্যালয়ে বই উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখা দুইটি বই সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট  এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু মহোদয়ের হাতে বই তুলেদেন সিরাজগঞ্জ কবি ও কবিতা পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেল।

 

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বই উপহার পেয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা: প্রকাশ করে বলেন, প্রথমে, আমি সিরাজগঞ্জ কবি ওকবিতা পরিষদের যুগ্ম- সাধারণ সম্পাদক শাহ মোঃ ফয়সাল হায়দার রুবেলকে ধন্যবাদ জানাই ।
আজ এই সুন্দর বই গুলো উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং যার কাছ থেকে এই উপহারটি পেয়েছি তাকে আমার আন্তরিক ধন্যবাদ। বই হলো জ্ঞানের ভান্ডার, এটি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং ধারণা দেয়। আজকে আমি যে বইটি উপহার পেলাম সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর গুরুত্বপূর্ণ লেখা দুটি বই ।
যেমন, এই বইটি আমাকে নতুন কিছু শিখতে, নতুন চিন্তা করতে এবং আমার মনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।

 

তাই আমি আবারো কৃতজ্ঞতা: আপনার প্রতি যেমন, আপনি আমার পছন্দকে এত গুরুত্ব দিয়ে এই দুইটি বই আমাকে দিয়েছেন আমার কাছে অনেক বেশি মূল্যবান।
এসময়ে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,  সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-  দপ্তর সম্পাদক  ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক  সিরাজগঞ্জ কবি ও কবিতা পরিষদের সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট),  মোঃ শাহ আলম সহ আরো অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।