1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসে ব্যবসা নিয়ে হোমনার যুবদল নেতা হেলালের বিরুদ্ধে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে ব্যবসার নামে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হোমনা উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।এঘটনার সাক্ষী ইব্রাহিম জানান,হেলাল ও জসিম ব্যবসা করতে চায়।হেলাল আমার ভাতিজা হয়। তখন হেলাল আমাকে বলে, চাচা‌ আপনি যদি জসিমকে বলেন,টাকা দিতে তাহলে দিবে আমি ব্যবসা করতে পারব।তখন আমি তাকে বলি জসিম আমাদের আত্মীয়, তাই টাকার লেনদেন ঠিকভাবে করতে হবে।
ইব্রাহিম আরও জানান,অন্যদিকে দ্বিতীয় সাক্ষী মনসুর আলী মেম্বার বলেন,হেলাল ও জসিম যখন পার্টনারশিপে ব্যবসা শুরু করে,তখন আমি, মোহাম্মদ আলী,মোহাম্মদ ইব্রাহিম,শাহানারা, মোহাম্মদ জামাল ভূঁইয়া,মো.জামাল হোসেনসহ স্থানীয় আরও ৮–১০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলাম।
প্রথম ও দ্বিতীয় সাক্ষী স্ট্যাম্পে সাক্ষী দিয়েছিল প্রায় এক বছর আগে।অভিযোগকারী ও টাকার মালিক মো.জসিম গাজী জানান,হেলাল আমাকে মুরগির ব্যবসার প্রস্তাব দেয়।কয়েক দফায় আলোচনা শেষে আমি তাকে মোট ১৬ লক্ষ টাকা দেই।প্রথম দিকে ২–৩ মাস ব্যবসা চললেও পরে হেলাল আর যোগাযোগ রাখে না।
ফোন দিলে উল্টো হুমকি দেয়।ব্যবসা ব্যবস্থাপক হিসেবে নাম আসে মোঃ আনোয়ার হোসেনেরও,যিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।স্থানীয়রা জানান,হেলাল ও জসিমের মধ্যে ব্যবসায়িক লেনদেনের জটিলতা এখন এলাকায় উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জসিম গাজী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।