মহম্মদপুর ইউএনও কে বিদায় সংবর্ধনা দিলেন প্রেসক্লাব মহাম্মদপুর
মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার মাগুরা
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
১৭৮
০০ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
স্টাফ রিপোর্টার
মহাম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব শাহিন আক্তার কে বিদায় সংবর্ধনা দিলেন প্রেসক্লাব মহাম্মদপুরের সকল সাংবাদিকবৃন্দ। ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় প্রেসক্লাব মহাম্মদপুরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব মহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল এর সভাপতিত্বে,
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
বিদায় সংবর্ধনায় মহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার বলেন, নয় মাসের উপরে আমি এই উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে আসছি, এখন আমার বদলি হয়েছে,কারন সরকারি নিয়ম অনুযায় যার যেখানে পোস্টিং সেখানে তাকে য়েতেই হবে।
তবে আমি মহাম্মদপুরের বসবাস কারি লোকেদের সাথে থেকে কাজ করতে পেরে আমি অনেক খুশি, কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে আমি একজন দায়িত্ববান অফিসার হয়ে আমার যতটুকু করার দরকার হয়তো ততটুক করেছি এবং যতটুক সম্ভব হয় নাই সেটা করতে পারিনি,আমার জন্য দোয়া করবেন আমি যেখানেই থাকি না কেন আমার নতুন কর্মস্থলকে মানুষের সেবায় নিয়োজিত করতে পারি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব মহাম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস,আর এ হান্নান।