হোমনায় সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে সেলিম ভূঁইয়ার অনুপস্থিতিতে সমালোচনার ঝড়
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
৯৭
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্যতম বর্ষীয়ান নেতা,সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য মরহুম এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত পারিবারিক মিলাদ ও দোয়া মাহফিলে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া অংশ না নেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, শুক্রবার সকালে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বিএনপির স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কিন্তু দলীয় শীর্ষ নেতা হিসেবে অধ্যক্ষ সেলিম ভুইয়া অনুষ্ঠানে অংশ না নিয়ে শুধু সকালে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে ফিরে যান।
এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকজন নেতা অভিযোগ করেন, “এম কে আনোয়ার ছিলেন দলের অভিভাবকসম। তাঁর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এমন আচরণ দলের ঐক্য ও শিষ্টাচারের পরিপন্থী।”কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত দূরত্ব’ ও ‘রাজনৈতিক অহংকারের প্রকাশ’ বলেও আখ্যা দিয়েছেন।
অন্যদিকে অধ্যক্ষ সেলিম ভুইয়ার ঘনিষ্ঠ মহল দাবি করেছে, তিনি ব্যক্তিগত কারণে মিলাদ মাহফিলে থাকতে পারেননি। তবে শ্রদ্ধা জানাতে নিজেই সকালেই কবরে উপস্থিত হয়ে ফুল দিয়ে দোয়া করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হোমনা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অবস্থানগত বিভাজন এই ঘটনাকে আরও স্পষ্ট করে তুলেছে। তাঁরা বলেন, “এম কে আনোয়ারের স্মরণে সকলের একত্রিত হওয়া উচিত ছিল কিন্ত এমন ইচ্ছাকৃত বিভক্তি দলের জন্য অশনিসংকেত।
উল্লেখ্য, মরহুম এম কে আনোয়ার ২০১৭সালের ২৪ অক্টোবর ইন্তেকাল করেন। তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এ দিকে মিলাদ মাহফিল অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এপিএস সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান,কুমিল্লা( উঃ)জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার,হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.জহিরুল হক জহর,
হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার,নবীনগর সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ একেএম রাশেদুল হক নিশাত,চীপ মেরিন ইঞ্জিনিয়ার গোলাম ফারুক,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার রিমা,যুবদল নেতা মো.ওমর ফারুক মুন্না সহ মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও হোমনা ও তিতাস উপজেলার কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।