1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা বিভাগের দাবিতে নগরের কান্দির পার পূবালী চত্বরে আজ ২৪ অক্টোবর  বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন “একতাই শক্তি”র প্রধান উপদেষ্টা ও  এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেইভ দ্যা হিউমেন সোসাইটির প্রধান নির্বাহী ও সমাজসেবক  গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, কাতার প্রবাসী
জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার ,
স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি  হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিনের মোসলেহ উদ্দিন মোল্লা, বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ সাজিদুল ইসলাম রাফিসহ কুমিল্লা জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন সদস্যগন। মানববন্ধন শুরুতে  কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।
সাংবাদিক হুমায়ুন কবির জীবন বলেন,  ইতিহাস ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা হচ্ছে অন্যতম। বিভাগ হওয়ার মত সকল যোগ্যতা কুমিল্লার আছে তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। কুমিল্লার সকল জনগণের একটাই দাবি কুমিল্লা বিভাগ।
কুমিল্লার বিকল্প নেই।  মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রাণের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন বক্তারা ।সমাজকর্মী গোলাম সামদানী বলেন : কুমিল্লা বিভাগ  আমাদেরকে দিতে হবে।  আমরা অন্য জেলার থেকে সব দিকে এগিয়ে। সময়ের দাবি এখন কুমিল্লা বিভাগ।  কুমিল্লা বিভাগ আমাদের অধিকার।  সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করতে জানি।  বিভাগ না দিলে আমরা আরো কঠিন আন্দোলন গড়ে তুলবো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।