1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

পাঁচবিবির আওলাই ইউনিয়নে গফুর মন্ডলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

 

 

 

জয়পুরহাট-১ আসনের ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল আজ শুক্রবার বিকেলে আওলাই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মেঠো পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি প্রত্যন্ত গ্রামগঞ্জের পুরুষ মহিলা সহ খেটে খাওয়া সাধারণ মানুষের নিকট খালেদা জিয়া ও তারেক রহমানের ছালাম পৌছে দেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় ছাতিনালি ইউনিয়ন পরিষদ চত্তরে বিশাল পথসভায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

উপজেলা যুবদলের সাবেক আহবায় এসএম মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আইনুল ইসলাম।

 

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরছালিন, মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।