1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে সন্দেহজনক ঘোরাফেরা: দুই যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বন্দরামপুর এলাকার মো. শাহিন (২১) ও মো.ফরহাদ (২৫)। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিতাস থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি এবং তাদের আচরণও সন্দেহজনক মনে হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের কাছ থেকেও তাদের চলাফেরা ও আচরণ নিয়ে অভিযোগ পাওয়া যায়।তিতাস থানার উপপরিদর্শক বিমল দাস সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। শনিবার সকাল ১০টার দিকে আটক দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।