1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঠাকুরগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযানে হর্ণ জব্দ, কয়েকজনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আক্তারুজ্জামান এর নেতৃত্বে আজ সোমবার(২৭ অক্টোবর) সদর উপজেলার ২৯ মাইল এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ২টি বাস ও ১টি ট্রাকের চালকের বিরুদ্ধে মোট ৩টি মামলা করা হয়। এতে মোট ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

 

এ সময় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাস ও ট্রাকে ‘শব্দদূষণ রোধে সচেতন হোন’ শীর্ষক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।