1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে আবু সাঈদ হত্যা: রাজবাড়ী থেকে ২ আসামি গ্রেপ্তার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় আবু সাঈদকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার খালেক মৃধাপাড়ার মাসুদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মামলার ১৭ নম্বর আসামি একই এলাকার মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, আবু সাঈদ হত্যাকান্ডের তদন্তে থানা-পুলিশের মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে পাশাপাশি ছায়া তদন্তে নামেন ডিবি পুলিশ সদস্যরাও। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে এ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে এসআই আঃ সালাম ও এএসআই আরিফুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স। এছাড়াও হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২২ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জমি নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জাকির ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আবু সাইদসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ওপর হামলা করে। এসময় আহত হয়েছে অন্তত ৮ জন। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।