1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারি বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

পঞ্চগড় প্রতিনিধি

 

 

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারির পরিবর্তে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে ভর্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঢাকা–বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা শিক্ষার মান নষ্ট করছে। মেধাবী শিক্ষার্থীরা প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, ফলে তাদের মানসিক হতাশা বাড়ছে। অনেক সময় পরিবারের কাছ থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, যা ছোট শিক্ষার্থীদের জন্য কষ্টকর ও অমানবিক। তারা বলেন, লটারির এই কালো আইন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে—একই সঙ্গে শিশুদের স্বপ্ন ও মেধা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে বক্তৃতা দেন পঞ্চগড় জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াসুল হক দুলাল, জেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ, লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামসুজ্জামান বিপ্লব, সানসাইন ইংলিশ গ্রামার স্কুলের অধ্যক্ষ বাকের হোসেন, হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।

আয়োজকরা জানান, মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে তারা শিগগিরই জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।