1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অফ ঢাকা’র উদ্যোগে পীরগঞ্জে উপজাতিদের জন্য বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ ০০ বার পড়া হয়েছে

 

রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউপির খালিশা এলাকার সেন্ট জনস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অফ ঢাকা’র আয়োজনে (২৯ অক্টোবর) সকাল ১০ টাই উরাও, সাঁওতাল, মাহালি ও মালপাহাড়ি উপজাতি জনগোষ্ঠীর মাঝে দিনব্যাপী বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, লায়ন্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই সেবা কার্যক্রমে ডায়াবেটিকস ও দন্ত চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ, খাদ্য ও বস্ত্র বিতরণসহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়া, স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, “মানবতার কল্যাণে এমন সেবামূলক উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হলে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে।”
লায়ন্স ক্লাবের আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা পীরগঞ্জসহ আশপাশের উপজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নমূলক সেবা কার্যক্রম অব্যাহত রাখবেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।