1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ঝালকাঠিতে ট্রাকের চাপায় পথচারি নিহত, আহত -১, ট্রাক আটক

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ ০০ বার পড়া হয়েছে

 

কাঠালিয়া উপজেলা প্রতিনিধি

 

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ট্রাক চাপায় পথচারি মো. আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসিঁড়ি ইউপির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলম ও কবির হোসেন।

 

এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আলম মৃত ফজলে আলীর ছেলে। তার বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়। আহত কবির হোসেন মৃত মোসলেম আলীর ছেলে।

 

তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার বাসিন্দা। নিহত আলমের মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক চাপায় একজন নিহত এবং একজন আহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।