1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক মনোনীত হলেন ডা. জাহিদ হাসান রিপক

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ ০০ বার পড়া হয়েছে

 

 

প্রতিনিধি ভেড়ামারা কুষ্টিয়া

 

 

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আইন বিষয়ক সহ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মোকাররমপুর ইউনিয়নের কৃতি সন্তান ডা. জাহিদ হাসান রিপক।

ডা. জাহিদ হাসান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকোনমিক্সে মাস্টার্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR)-এ গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি ড্যাবের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পাবলিক হেলথ এসোসিয়েশন অফ বাংলাদেশ (PHAB)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।