1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রংপুরের কাউনিয়ায় ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ ০০ বার পড়া হয়েছে

 

রংপুর প্রতিনিধি

 

রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৩ মেট্রিক টন ভেজাল সার জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একজন সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার দুপুরে উপজেলার শিবু চৌরাস্তা বাজারে অবস্থিত মৈসার্স ওয়াজিহা ট্রেডার্স নামের দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক।

 

অভিযান চলাকালে দোকান মালিক একরামুল হক-এর কাছে ভেজাল সার পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় তাকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত ভেজাল সারগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক বলেন,
ভেজাল সার ও কীটনাশক বিক্রির দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের ক্ষতি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কাউনিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।