1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ ০০ বার পড়া হয়েছে

 

ভেড়ামারা প্রতিনিধি

 

তামাক মুক্ত বাংলাদেশ চাই এ স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার তিনি বলেন, তামাক উৎপাদন ক্রয়-বিক্রয় একেবারে বন্ধ করা যাবে না। তামাক মুক্ত বাংলাদেশ গড়তে হলে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

 

সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে এসে তামাক কে বয়কট করতে হবে। যে জমিতে তামাক চাষ করে সেই জমিতে অন্য কোন ফসল ভালো হয় না। তার কারণ মাটির উর্বর শক্তি কমে যায়। বাংলাদেশে তামাক শিল্প প্রতিষ্ঠান গুলো যে পরিমাণের ভ্যাট দেয় তার চেয়ে বাংলাদেশ সরকার দ্বিগুণ টাকা ক্যান্সার চিকিৎসার জন্য চিকিৎসা খাতে দিয়ে থাকে।

 

আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিঃ এ জি এম এ এফ এস নাসরুল্লাহ খান, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন, সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম, ভেড়ামারা থানার এস আই সাইদুল ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক প্রমৃখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।