1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর ধামইরহাটে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে আমাইতাড়া মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
৮টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী সাবেক এম.পি মো. সামসুজ্জোহা খান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে.এম নায়েক আলী, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম লিটন,
জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. মাজেদা বেগম. পৌর বিএনপির মহিলা সম্পাদিকা শাহিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠবার এমপি মনোনয়ন পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এম.পি সামসুজ্জোহান খান, এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।