দাউদকান্দিতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
৫৬
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের চাপাতলী গ্রামে নিখোঁজের তিন দিন পর ৯ নভেম্বর রবিবার সন্ধ্যার পর যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগ,পাশের বাড়ির গুরুচরণ দাসের বড় ছেলে বিশ্বজিতের স্ত্রীর জয়ন্তীর সঙ্গে নিহত যুবক রিপনের পরকীয়ার সম্পর্ক ছিল দীর্ঘ চার বছর ধরে। এ নিয়েই তাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার (৭ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন রিপন মিয়া। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়।
পরিবারের দাবি, পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।