1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে হাত কাটা টিপুসহ ৩ জন গ্রেফতার

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে কুখ্যাত চাঁদাবাজ টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ ওরফে টিপু সুলতান ওরফে হাত কাটা টিপু, আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন ওরফে টিক্কার নাতি আমির ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ।

যৌথ বাহিনী জানায়, রবিবার বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বেশিকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

যৌথ বাহিনী আরও জানায়, গ্রেপ্তার টিপু সুলতান ওরফে হাতকাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। সে আশুলিয়ার বাইপাইল-ডেন্ডাবর এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার স্থানীয় জনসাধারণ তার বিরুদ্ধে বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছে। কুখ্যাত এই চাঁদবাজ বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে সে এবং তার দল চাঁদা তুলে। বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হয়। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধন করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।