1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জে দুই উপজেলায়  দুজনের মরদেহ উদ্ধার

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

 

তারিকুল আলম

 

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে ফুলজোড় নদী থেকে উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল লতিফ খতিব (৪৫)। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তবে উল্লাপাড়ায় চকিদহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ঢাকা-পাবনা সড়কের চকিদহ ব্রিজের নিচে একজন ও ফুলজোড় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় হত্যা করে তাদের ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম খান বলেন, ঘটনা দুটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এ দুটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।